প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২০, ১২:১০ পি.এম
করোনায় আক্রান্ত এমপি বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

খুলনা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় তাকে খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.