প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২০, ১:০৫ পি.এম
বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত আঃ রহমানের স্ত্রী রেবা খাতুন (৫৬) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উলজেলার শঠিবাড়ী এলাকার আব্দুস সোবাহানের ছেলে হাবিবুর রহমান (১৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ডিবির একটি দল সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খান্দার বিল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রেবা খাতুনকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম জানান, গ্রেপ্তার হওয়া ওই দুইজনই পেশায় মাদক ব্যবসায়ী এবং রেবা খাতুনের নামে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, রেবা খাতুনের বিরুদ্ধে সদর থানায় এবং হাবিবুরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.