প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২০, ১:০৬ পি.এম
বগুড়া ধুনটে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন শিক্ষিকা ফৌজিয়া বিথী

এম এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার পল্লীতে বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন ফৌজিয়া বিথী। পেশা ও সংসার কাজের ফাঁকে তিনি নিরবে নিভ্যৃতে এগিয়ে এসেছেন করোনা কালে স্কুল বন্ধ থাকা ছাত্র ছাত্রীদের জন্য কিছু করার প্রত্যাশায় । এজন্য খাতা কলম পেন্সিল নিয়ে ছুটছেন শিক্ষার্থীদের বাড়ীতে বাড়ীতে। স্কুলের ছাত্র ছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন শিক্ষা সামগ্রী। খাতা কলম পেয়ে খুশি শিক্ষার্থীরাও।
সুরাইয়া ও রজনী নামের ২ শিক্ষার্থী জানান আপা খাতা কলম দেওয়াতে আমরা লেখাপড়া করতে সুবিধা হচ্ছে। করোনা কালে বাবার কাজ না থাকায় আমাদের খাতা কলম কিনে দেয়নি। আপা দিয়েছে আবারো দিলো। এতে আমরা খুব খুশি।
শিক্ষার্থী অভিভাবক আজগর আলী জানান করোনা কালে কাজ না থাকায় আপা আমাদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে। আমার সন্তানের লেখাপড়ার খোঁজ খবর নিয়েছে। ফোন করলে সন্তানদের পড়া বুঝিয়ে দিয়েছে।
এ বিষয়ে স্কুল শিক্ষিকা ফৌজিয়া বিথী জানান ছাত্র ছাত্রীরা যাতে করোনাকালে পড়া শুনা ভুলে না যায় এ জন্য শিক্ষার্থীদের খাতা কলম দিয়ে লেখা পড়ায় মনোযোগী হতে চেস্টা করছি। বাড়ী বাড়ী গিয়ে পড়া শুনা খোজ খবর নিচ্ছি।
ইতিপূর্বে তিনি বিশ্বব্যাপী করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন । এ পর্যন্ত নিজ উদ্যোগে নিজের হাতে তৈরী করা দশ হাজার মাস্ক সাধারন জনগনের মাঝে বিলিয়ে দিয়েছেন। এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.