প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২০, ১:০৬ পি.এম
বগুড়া শিবগঞ্জে মাদকাসক্ত ছেলে কর্তৃক মা কে মারপিট থানায় অভিযোগ

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে অবশেষে দিশকুল না পেয়ে বিচার চেয়ে মা থানায় অভিযোগ দাখিল করেছে। জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আব্দুল বাহাদুরপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন এর ছেলে আঃ রাজ্জাক (৩৫) একজন মাদক সেবী। সে তার মা খাতিজা বেগম এর নিকট থেকে মাঝে মধ্যেই মাদক সেবন করার জন্য টাকা চেয়ে থাকে। মা খাতিজা বেগম ছেলেকে টাকা দিতে না চাইলে মারপিট সহ বিভিন্ন ভাবে অত্যাচার করে ।
একপর্যায়ে মা তার ছেলে কে ভাল হওয়ার জন্য নিজের পিতার বাড়ির জমি বিক্রি করে ব্যবসার জন্য ৩ লক্ষ ৭৮ হাজার টাকা প্রদান করেন। এই টাকা পেয়ে আঃ রাজ্জাক আরো বেপরোয়া ভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এতেও সে ক্ষান্ত না হয়ে তার বোন লিপি বেগমের নিকট থেকে ২৯ হাজার টাকা কর্জ নেয়। সে টাকা দিয়ে সে পুনরায় মাদক সেবন করে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট অভিযোগ দাখিল করলেও সেখানে সে হাজির হয় না। এ ব্যাপারে মা খাতিজা বেগম এর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার ছেলে আঃ রাজ্জাক একজন মাদক সেবনকারী।
সে মাদকের টাকার জন্য আমাকে সহ পরিবারের সদস্যদের কে শারীরিক ও মানুষিক ভাবে জ্বালা যন্ত্র করে আসছে। আমার ছেলে যে কোন সময় আমাকে সহ পরিবারের সদস্যদের কে খুন জখম করতে পারে। আমার ছেলে মাদক সেবন করার কারণে তাকে বাঁধা দেওয়ায় আমাকে সহ আমার মেয়ে-জামাই সহ পরিবারের সকলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ও বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি দিশকুল না পেয়ে থানায় বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.