
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ– ভালুকায় ক্যাফে নাইট পার্ক এন্ড রেস্টুরেন্ট নামের একটি আধুনিক-অভিজাত খাবার হােটেলের অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভালুকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।ভালুকা পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পুরাতন বাস ¯ট্যান্ডের আনিছ সুপার মার্কেটের ২য় তলায় জমকালাে আয়ােজনের মাধ্যমে ক্যাফে নাইট পার্ক এন্ড রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।এ সময় পৌর মেয়র ডা.এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম,আওয়ামীলীগ নেতা মেয়রপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ,মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আনুষ্ঠানিকতার পর প্রধান অতিথি এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু রেস্টুরেন্টের ভিতরের বিভিন্ন অংশ পরিদর্শন করে দেখেন এবং সন্তোষ প্রকাশ সহ ক্রেতা সাধারনদেরকে আধুনিক খাবার পরিবেশনের আহবান করেন ওই রেস্টুরেন্টের মালিক মোঃ ছাইদুজ্জামান ও মোঃ তানজিদকে সব সময় মানসম্মত খাবার পরিবেশনের দিকে লক্ষ রাখতে বলেন।এছাড়া রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে বিশেষ মােনাজাত করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান