
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার সকালে বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে ‘শেখ রাসেল স্মৃতি সংসদথ উদ্বোধন করা হয়। বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন আনুষ্ঠানিকভাবে এ স্মৃতি সংসদের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় এই সংসদের সভাপতি বাবুল আক্তার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তালুকদার ভুলু, সাবেক সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ