
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র নিরাপত্তার জন্য বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশের সকল ইউএনও নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য সারাদেশে তাদের বাসার নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মোহন্ত নিরাপত্তার জন্য বাসভবনের সামনে ৪ জুন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। আনসার সদস্যরা ধুনট উপজেলা পরিষদ ইছামতি চারতলা ভবন ক্যাম্প স্থাপন করেছেন।
ধুনট উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিনা আক্তার জানান এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।’ ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান শুক্রবার সন্ধ্যা থেকে আনসার সদস্যরা আমার বাসভবনের সামনে ডিউটি শুরু করেছেন। তারা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।’