
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাদককে না বলুন,সুস্থ সুন্দর ও ক্রিয়া অনুরাগী সমাজ গড়ে তুলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া আদর্শ ক্রীড়া সংসদের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপাড়া মহল্লার হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,ঠাকুরগাঁও জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,সদর থানার তদন্ত ওসি গোলাম মর্তুজা ,আনজুমান আরা বন্যা ঠাকুরগাঁও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তারঃ কামাল হোসেন প্রমুখ ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন ইসলাম বাবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
খেলাটি ধারাভাষ্য ছিলেন সুজন খান উক্ত উদ্বোধনী খেলায় হারুন একাডেমি বনাম বকুল তলা এদুটি টিম অংশগ্রহণ করেন। খেলা চলাকালে হারুন একাডেমি ১টি ও বকুলতলা টিম ১টি গোল করে। পরে হারুন একাডেমি বকুলতলা একাডেমিকে ০২ গোলে পরাজিত করে বিজয় লাভ করে। উক্ত নাইট ফুটবল টুর্নামেন্ট এ ৪৪টি ফুটবল টিম অংশগ্রহণ করে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২