হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঢাকা মেডিকেলে ভর্তি ৩৭ জন, বহু প্রাণহানির আশঙ্কা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঢাকা মেডিকেলে ভর্তি ৩৭ জন, বহু প্রাণহানির আশঙ্কা

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ৩৭ জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে৷ তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক৷

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসুল্লি দগ্ধ হয়েছেন৷

সর্বশেষ রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনকে ভর্তি করা হয়েছে৷ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক৷ অধিকাংশের শরীরের শতভাগ পুড়ে গেছে৷

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!