
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসিবাসীদের আদিবাসি হিসেবে সাংবাধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্যে পৃথক মন্ত্রাণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
সংগ্রম ও গৌরবের ২৭ বছর শিরোনামে গতকাল দুপূরে নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের ২৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ শাখার উদ্যেগে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
নওগাঁর কমিটির আবহায়ক নরেন পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, বাসদের নওগাঁর জয়নাল আবেদিন, আদিবাসী পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ারসহ আদিবাসী নেতৃবৃন্দ।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল