
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নব নির্মিত ভবন উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনের সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রাহমান মানিক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ।
জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল প্রমুখ। এসময় জাউয়া বাজার ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্থরের জনসাধারণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। #

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান