
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজার জেলা কারাগারের কয়েদিদের করোনাকালীন সংক্রমণ থেকে রক্ষার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। ২ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসকল সুরক্ষা সামগ্রী জেল সুপার মো আনোয়ারুজ্জামান এর নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (গোপনীয়) মো. রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সুরক্ষা সামগ্রী প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, কারাগার পরিদর্শনে গিয়ে দেখলাম তাদের সুরক্ষা সামগ্রীর প্রয়োজন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দু’হাজার মাস্ক প্রদান করেছি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ