হোম » প্রধান সংবাদ » যত সিট তত যাত্রী, আগের ভাড়ায় গণপরিবহন চলবে দিবারাত্রি 

যত সিট তত যাত্রী, আগের ভাড়ায় গণপরিবহন চলবে দিবারাত্রি 

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ  প্রাণঘাতী  মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে  সারাদেশে দীর্ঘদিন লকডাউনে শেষে জুন মাসের শুরুতে গণপরিবহন চলাচলের অনুমতি দেন সরকার। ।দীর্ঘদিন এই নিয়ম থাকার পর গতকাল থেকে  গণপরিবহনের  ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
এক্ষেত্রে করোনাভাইরাস  সংক্রমণ এড়াতে গণপরিবহনে যতো সিট ততজনের বেশি যাত্রী না তোলা, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজের ব্যবস্থা রাখা, ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করাসহ কিছু শর্ত বেঁধে দেয়া হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় গণপরিবহনকে আগের অবস্থায় ফিরিয়ে  আনায় ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে  গণপরিবহন গুলো আগের মতোই গাদাগাদি করে যাত্রী তোলা শুরু করেছে বলে অভিযোগ করছেন নিয়মিত গণপরিবহনের যাত্রীরা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অনিয়মকারী গণপরিবহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এদিকে বাংলাদেশের একটি বড় সংখ্যক জনগোষ্ঠী নিয়মিত যাতায়াতে ক্ষেত্রে গণপরিবহনের  ওপর নির্ভরশীল হওয়ায় আগের ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস পরিচালনা করা রীতিমতো অসম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি
বাংলাদেশে যেখানে করোনাভাইরাসে সংক্রমণের হার এখনও কিছুটা ঊর্ধ্বমুখী সেখানে পরিবহনগুলো স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে কঠোরভাবে তদারকির পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ । তাই কোন গণপরিবহন যদি  এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি  দিয়েছেন সেতু মন্ত্রী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!