হোম » প্রধান সংবাদ » শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন  স্বামী হত্যার বিচারসহ নিরাপত্তার দাবিতে

শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন  স্বামী হত্যার বিচারসহ নিরাপত্তার দাবিতে

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগরঃ স্বামী হত্যার বিচার সহ জমি জবর দখলকারীদের হাত থেকে নিরাপত্তার দাবিতে শ্যামনগর প্রেসক্লাবে স্ত্রী মনিরা খাতুন সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিড়ালক্ষী গ্রামের গফফার মোল্লার ছেলে মাদকসহ একাধিক মামলার আসামি আবু হাসানের নেতৃত্বে একই গ্রামের শাহজাহান সহ ১৪/১৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গত ( ২০ আগস্ট )
তার স্বামীর পৈতৃক সম্পত্তি দখল করতে যায়। এ সময় তার স্বামী মোজাফফার ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে হাসান বাহীনির সন্ত্রাসী হামলায় তারা মারাত্মক আহত হয়। তবে মোজাফ্ফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সে গত (৩১ আগস্ট) মারা যায়।এর পূর্বে আহত হওয়ার ঘটনায় মোজাফফর বাদী হয়ে ১৫ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা করে। মামলা নং ৩০ তারিখ ২১ আগস্ট। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, দখলকারীরা কয়েকবার তাদের জমি দখলের চেষ্টা করে। বর্তমানে দখলকারীদের হুমকিতে মনিরা খাতুন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় বসবাস করছে। এ ঘটনায় স্ত্রী মনিরা খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপারের কাছে স্বামী হত্যার বিচারসহ নিরাপত্তার দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!