প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৬:৫১ পি.এম
সুবিধাবঞ্চিতদের সেবায় জনতা টিভি’র উদ্যোগে ফ্রি হেলথ সেবা

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ করোনাকালীন সময়ে অবহেলিত মানুষ ও সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে ‘জনতার ফ্রি হেলথ সেবা' নামে স্বাস্থ্য সেবার আয়োজন করেছে জনতা টিভি।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর কাজীর দৈউরী মোড়ে এ ফ্রি হেলথ সেবা প্রদান করা হয়।
উক্ত ফ্রি হেলথ সেবা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ্র। জনতার ফ্রি হেলথ সেবা কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনতা টিভি'র প্রকাশক ও সি ই ও লায়ন এম এ হোসেন বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোঃ মোরশেদ হোসেন।
ফ্রি হেলথ সেবার উদ্বোধক মধুসূদন চন্দ্র বলেন, "দেশের এই দুর্যোগকালীন এই সময়ে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা দানে জনতা টিভি এই উদ্যোগটি নেওয়ার তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।আশা করি এই উদ্যোগে ভবিষ্যতে আরো বড় পরিসরে হবে।"
এমন মহতী উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধান অতিথি সৈয়দ মোঃ মোরশেদ হোসেন বলেন,চট্টগ্রামে অনেকেই গরিব ও আর্থিকভাবে অসচ্ছল মানুষ আছে যারা টাকার অভাবে প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে।এসব চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে জনতা টিভি দাঁড়িয়ে মহানুভবতা ও মানব সেবার অনন্য দৃষ্টি স্থাপন করেছে। তাই তাদের এই মহৎকর্মের জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদের জানায়।
ফ্রি হেলথ সেবা কর্মসূচির আয়োজক জনতা টিভি'র প্রকাশক ও সি ই ও লায়ন এম এ হোসেন বাদল বলেন,"শুরু থেকেই আমার এরকম কিছুর আয়োজন করার সদিচ্ছা ছিল।গরিব ও মেহনতী এবং সুবিধাবঞ্চিত মানুষ পাশে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"
উক্ত ফ্রি হেলথ সেবা কর্মসূচিতে প্রায় ২শ অবহেলিত ও সাধারণ মানুষকে ফ্রি ওজন মাপা, ফ্রি ব্লাড প্রেসার মাপা এবং ডায়বেটিস পরীক্ষা সহ নানান স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।সেইসাথে করোনা প্রতিরোধ কল্পে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। জনতা টিভির এই আয়োজনের জন্য জনতা টিভির কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ফ্রি হেলথ সেবাগ্রহীতারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.