প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৩:২৭ পি.এম
ফেনসিডিল পাচারের সময় চিকিৎসকসহ আটক ২

মিজানুর রহমানঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেনসিডিল পাচারের সময় চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর শহরে নিউ শালবন মিস্ত্রী পাড়া এলাকার আবজাল হোসেনের ছেলে চিকিৎসক ডা. আবুজার মো. মোতাখারুল ইসলাম হৃদয় (৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন(২৬)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দুর্গাপুর থেকে প্রাইভেটকারে ফেনসিডিল পাচার করছে একটি চক্র। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকার আটক করে।
প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কারটিতে থাকা ডা. আবুজার মো. মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.