হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে রাস্তা পার হবার সময় ঐ অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে স্থানীয়রা দ্বিখন্ডিত লাশটি দেখে জিআরপি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!