
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার সাদিশপুর গ্রামের মৃত আজিম উদ্দীনের পুত্র খাজামুদ্দিন ওরফে ধোদা (৪৮) স্বর্ণের মূর্তির কথা বলে পিতলের মূর্তিতে স্বর্ণের প্রলেপ দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। এ কাজে তার চারজন কথিত স্ত্রীকে ব্যবহার করত।
গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদের সার্বিক নির্দেশনায় ওসি তদন্ত রফিকুল ইসলামের বুদ্ধি দীপ্ততায় ৩১ আগষ্ট বিকাল অনুমান ৫ টার দিকে সঙ্গীয় ফোর্স সহ আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রিজের অতি নিকট থেকে প্রতারক ধোদাকে পিতলের মূর্তি সহ আটক করে থানায় নিয়ে আসে। প্রতারক ধোদা জানায়, সে এই প্রতারণার কাজ দীর্ঘ ১০ বছর ধরে করে আসছে। কেউ বাড়াবাড়ি করলে তার কথিত স্ত্রীদের দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতো।
সে আরো জানায় তার স্ত্রীরা হলো, চকমথুর গ্রামের বিলকিস, জগন্নাথপুর গ্রামের নুরুন্নাহার, দেউলিয়া গ্রামের সুফিয়া এবং মহাদেবপুরের আছমা। সে স্বর্ণের মূর্তির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে পিতলের মূর্তির একটু অংশ কেটে দিত। কেউ তা বুঝতে পারলে তাকে তার স্ত্রীদের দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতো। এই চক্রের সাথে রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান