প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২০, ৩:৪৫ পি.এম
হাতীবান্ধায় রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা থানার নবাগত ওসি এরশাদুল আলমের সাথে রিপোর্টার্স ক্লাবের সদস্যদের (সাংবাদিক) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট ) দিনগত রাত ৮টার দিকে নবাগত ঐ ওসির চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, ওসি এরশাদুল আলম, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ,এস,এম আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এস,আই আফাজুল ইসলাম, সাংবাদিক আসাদ হোসেন রিফাত, নজরুল ইসলাম, আনোয়ার সাহাদাত পাটোয়ারী, এম. এ.আব্দুর রহিম,মিজানুর রহমান, লিখন হোসাইন,পরিমল চন্দ্র।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.