
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (৩১ আগস্ট) সোমবার সন্ধায় উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে আলোচনা সভা,দোয়া মাহফিল,তবারক বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে শোক দিবস পালন অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানটি পরিষদ হল রুমে ভালুকা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মােঃ রিপন সরকারের সঞ্চালনায়,উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকার জাতীয় সংসদ সদস্য,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এবং বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল।অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এড শওকত আলী,যুগ্ন সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নইম,আওয়ামী লীগ নেতা,মেয়র পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ,উপজেলা সহকারী ভূমি রোমেন শর্মা,উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মোহন,মোঃ আফতাব উদ্দিন মোল্লা,নির›জন সরকার প্রমূখ সহ উক্ত অনুষ্ঠানে আরো উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন শাখা সহ ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদ,এবং, আওয়ামীলীগ,মুক্তিযােদ্ধা,অঙ্গ,সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।এ সময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে শাহাদাৎ বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।