হোম » প্রধান সংবাদ » সোনারগাঁয়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ফেইসবুক মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস থানায় জিডি

সোনারগাঁয়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ফেইসবুক মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস থানায় জিডি

সোনারগাঁ(নারায়ণগঞ্জ )প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ জন ইউপি সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেইসবুকে একাধীক নাম ব্যবহার করে ফেইক আইডি খুলে অব্যাহতভাবে এ মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় গত শনিবার রাতে ফিরোজ আহাম্মেদ নামের এক ইউপি সদস্য বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। 

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরীতে ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ উল্লেখ করেন, উপজেলার সনমান্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ফিরোজ আহাম্মেদ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লুৎফা বেগম জনপ্রতিনিধি হিসেবে এলাকায় দীর্ঘদিন যাবত সুনামের সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদেরকে অনেক সময় রাজনৈতিক নেতা-নেত্রীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করিতে হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেক নেতা-নেত্রীদের সাথে ছবি তুলতে হয়। গত ১৭ আগষ্ট থেকে কে বা কাহারা “সনমান্দী ইউনিয়ন রাজনৈতিক” (মোবাইল নং-০১৭৮২৩০৩০৪৬) নামের ফেইসবুক আইডি থেকে ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ ও ইউপি সদস্য লুৎফা বেগমকে জড়িয়ে বিভিন্ন ভাষায় অশ্লালীন, কুরুচিপূর্ণ লেখা লেখিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। যাহার ফলে সমাজে তাদের সম্মানহানী হচ্ছে। এছাড়াও নিমসত্ত্ব ও অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ নামের ফেইসবুক আইডি থেকে ওই দুই ইউপি সদস্যকে বিভিন্ন প্রকার হুমকী প্রদান করা হয়। এই ঘটনায় ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ বাদী সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ জানান, অজ্ঞাত একটি দুষ্টচক্র সমাজে তার সুনাম নষ্ট করার জন্য ফেইসবুকে ফেইক আইডি খুলে তাকে ও ইউপি সদস্য লুৎফা বেগমকে জড়িয়ে বিভিন্ন মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া অব্যাহত রেখেছে। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ফেইসবুকে মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!