প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২০, ৪:৫১ পি.এম
খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম (৪৭) নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বেতাগ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোক্তার গাজীর ছেলে।
আটককৃতরা হলো, হাসান গাজী (২১) এবং তার মা ফুলমতি বেগম (৬৫)। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.