প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২০, ৩:১৭ পি.এম
পাটগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিধি আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবাবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ওই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ২ নম্বর রহমানপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত দৈনিক গণমানুষের আওয়াজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিধি আক্তার ওই এলাকার বাবুল মিয়ার মেয়ে।সে পাটগ্রাম বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুমন কুমার মোহন্ত জানান, প্রতিদিনের মত আজও বাবুল বুড়িমারীতে কাজের জন্য যান। সন্ধ্যা ৭টার সময় বাড়ি ফিরেন। এরপর তিনি ঘরে বিথীর ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান।এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আগামীকাল তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.