হোম » প্রধান সংবাদ » নাটোরের কানাইখালী মসজিদ মার্কেটে ব্যবসায়িকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের কানাইখালী মসজিদ মার্কেটে ব্যবসায়িকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ভিতরে আব্দুস সালাম নামে একজন ব্যবসায়িকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রাত্রী সাড়ে ৯টার দিকে মসজিদ মার্কেটের বেশীরভাগ ব্যবসায়িরা চলে গেলে বর্ষা মোবাইল সেন্টারে বসে কথা বলার সময় মাস্কপড়া মুখোশধারীরা এ হামলা চালায় । গুরুতর আহত সালামেকে প্রথমে নাটোর ও পরে রাজমাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ। আহত আব্দুস সালাম শহরের বড়গাছা এলাকার মুদি ব্যবসায়ি এবং আলাইপুর রিলাক্স ল্যাবরেটরির কর্মচারী।

প্রত্যক্ষ দর্শিরা জানায় , আব্দুস সালাম রাত সাড়ে ৯টার দিকে বর্ষা মোবাইল সেন্টারে বসে কথা বলার সময় মাস্কপড়া মুখোশ ঢাকা দুজন দুর্বত্ত সেখানে যায়। এক পর্যায়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় আব্দুস সালাম মসজিদ মার্কেটের বাইরে বেরিয়ে এলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।এ বিষয়ে নাটোর থানার ওসি ( তদন্ত)আব্দুল মতিন জানান, দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!