হোম » প্রধান সংবাদ » পাইকড়ে ভাতা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষের কাছে থেকে টাকা নিয়ে প্রতারণা!

পাইকড়ে ভাতা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষের কাছে থেকে টাকা নিয়ে প্রতারণা!

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড়ে ভাতা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষের কাছে থেকে টাকা নিয়ে প্রতারণা অতঃপর স্থানীয়দের চাপে প্রতারক উধাও হওয়ার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, পাইকড় ইউপির ভূগোইল সরদার পাড়া গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র চাঁন মিয়া কর্তৃক ইউপির বোনবোনাই গ্রামের মোছাঃ মোহাচিনাকে (মাতৃকালীন ভাতা), ও একই গ্রামের আনিকা কে (মাতৃকালীন ভাতা), মোছাঃ ধলিকে (বিধবাভাতা), তায়বালীকে (বয়স্কভাতা),
মোছাঃ সাজেদাকে (বিধবাভাতা), সহ ওই গ্রামের মোট ৬জনের নিকট সরকারি ভাবে বিভিন্ন প্রকারের ভাতার কার্ড করে দেওয়ার নামে ৩১ হাজার টাকা প্রায় বিগত ১ বছর পূর্বে গ্রহন করে। দীর্ঘদিনেও ওইসব অসহায় মানুষ ভাতার কার্ড না পাওয়ায় প্রতারক চাঁন মিয়ার নিকট টাকা ফেরৎ চাইয়া চাপ প্রয়োগ করে ও স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের নিকট জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতারক চাঁন মিয়া ঢাকায় চাকরির অজুহাতে আত্মগোপন করে। গত ২৩/৮/২০২০ তারিখে চাঁন মিয়ার নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি, তিনি ঘটনার সত্যতা শিকার করেন।
 এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাফিজার রহমান বোস্তা জানান, বিষয়টি শুনেছেন। ইউপি চেয়ারম্যান মিটু চৌধরী নিকট জানাতে চাইলে তিনি জানান, প্রতারক যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!