সুনমগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত মহব্বত উল্লার ছেলে। ৩০ আগস্ট রোববার সকালে স্থানীয় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে এই জেলের মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন , কোন অভিযোগ না থাকায় বজ্রপাতে মৃত্যু হওয়া ব্যক্তির ময়না তদন্ত বিহীন দাফনের অনুমতি দেয়া হয়েছে।##