প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২০, ৩:৪৩ পি.এম
পাটগ্রামে বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই নারীসহ আটক ৪

মিজানুর রহমানঃ
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কোটতলী (কালিরথান) এলাকা থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার, ২৮ আগস্ট বিকালে কালিরথান এলাকার জাকির মিয়ার বাড়িতে অসামাজিক কাজ চলার খবরে অভিযান চালায় পুলিশ। এসময় দুই নারীসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঢাকার দক্ষিনখান ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দুই নারী এবং পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রামদয়ালের কামাত এলাকার আতাউর রহমান (৩৫) ও বেংকান্দা এলাকার আব্দুস সালাম (৩০)।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দেহ ব্যবসা চলছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.