
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক।
শনিবার (২৯শে আগস্ট) সকাল সাড়ে ৯টার সময় তিনি অফিসে যোগদান করেন। করোনা মুক্ত হয়ে অফিসে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামড়হুদা সার্কেল) আবু রাসেলসহ অন্যান্য পুলিশ অফিসারগণ।চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক চলতি মাসের ১৪ তারিখে করোনায় আক্রান্ত হন। শুক্রবার (২৮শে আগস্ট) তার করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসলে তিনি স্বস্তি ফিরে পান। দীর্ঘদিন পর অফিসে যোগদান করায় জেলা পুলিশের সদস্যরা ছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, করোনার হাত থেকে জনগণকে রক্ষা করতে যেয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কলিমুল্লাহ, দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমানসহ জেলার একাধিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। যাদের বেশীরভাগই সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। করোনায় আক্রান্ত হয়ে জেলা পুলিশের ১জন কনস্টেবল মৃত্যুবরণ ও করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২