প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২০, ৮:২০ পি.এম
বগুড়া সদরের গোকুলে সমাজের অস্বচ্ছলদের মাঝে কার্ডের মাধ্যমে ভিজিডির চাল বিতরন

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ সরকার বাংলাদেশের দারিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে সে জন্য দেশের ৪৯৩ টি উপজেলার দশ লক্ষ চল্লিশ হাজার উপকারভোগী মহিলাকে খাদ্য (চাল) প্রদান করছে ।
শনিবার দুপুরে বগুড়া সদরের গোকুল ইউপিতে কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন করেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ। ৩০কেজি করে ২শত ৪১জন কার্ডধারীদের মাঝে বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী রেজা তোতন, ছালামত আলী,এমদাদুল হক দুলাল, নজমল হোসেন মজো,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাজেরা বেগম,রুমি বেগম,তহমিনা বেগম, ইউপি সচিব আজমল হোসেন, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল প্রমুখ।
বিতরণের পূর্বে চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাজের অসহায়, অস্বচ্ছল, গরীবদের মাঝে কার্ডের মাধ্যমে ভিজিডির চাল বিতরন করছে। যাতে করে আমাদের দেশের সাধারন জনগন সবাই পেট পুরে খেতে পারে।সুবিধাভোগীদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন, দয়া করে এই চাল কেউ বিক্রয় করবেন না, সবাই রান্না করে খাবেন। কেউ ক্রয়-বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.