
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধি: ভালুকায় মুসলিম এতিম খানার কিতাব খানা মাদ্রাসার ক্লাস ও নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।২৯শে আগষ্ট শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,বিশিষ্ট শিক্ষানুরাগি,সমাজ সেবক হাজী মোঃ রফিকুল ইসলাম হবিরবাড়ী মুসলিম এতিম খানার কিতাব খানা ক্লাস ও নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।এসময় ইউপি সদস্য,আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মুসলিম এতিম খানা মাদ্রাসার প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।