প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২০, ৫:০৪ পি.এম
বগুড়া বিয়ামে ছাত্রী হয়রানি অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজে ছাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগে অভিযুক্ত ২জন প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।গতকাল শুক্রবার(২৮ আগস্ট) রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, ওই দুই শিক্ষকের অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে ওই কলেজেরই এক সাবেক শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে যৌন হয়রানির বিস্তারিত লিখে পোস্ট দেন। ওই পোস্টে ঘটনা ধামাচাপা দেওয়ার অনুরোধ করার অডিও রেকর্ড সংযুক্ত করেন ওই ছাত্রী। পোস্ট দেবার মুহুর্তেই এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে ওই শিক্ষক নানাভাবে ছাত্রী ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন বলে জানা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.