প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২০, ৪:৪৬ পি.এম
বগুড়া সারিয়াকান্দিতে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নের রৌহাদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে, সাম্প্রতিক করোনায় কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯শে আগষ্ঠ শনিবার সকালে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুন্জুরুল আলম মোহন'র উদ্যোগে,সেবা সংগঠনের সহযোগীতায়, ত্রাণ বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুন্জুরুল আলম মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের নেতা রাশেদুজ্জামান রাছেল,সংগ্রাম কুমার দাস,পরভেজ রহমান বাপ্পি, আনন্দ চন্দ্র দাস,রবিউল ইসলাম লিটন ও সেবা সংগঠনের উপদেষ্টা মাসুদ আর রহমান মাসুদ,ছাত্রলীগ নেতা জাহিদ হাসান প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.