প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২০, ১:৫৩ পি.এম
নাটোরের গুরুদাসপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন এসি ল্যান্ড

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ আবু রাসেল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকায় মোঃ খোরসেদ আলমের বাড়িতে গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ আবু রাসেল জানান, বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবা কে জরিমানা করা হয় এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে গুরুদাসপুর থানা পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধীগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.