প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২০, ১:৫২ পি.এম
জীবননগর থানার উথলীতে মঞ্চায়িত হলো মাদক সন্ত্রাস বিরোধী নাটক লালের সুমতী”

মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : "মাদক সন্ত্রাস হারিয়ে যাক সুন্দর পৃথিবীর আগামী পাক" এই স্লোগানকে সামনে রেখে ২৮ আগস্ট রোজ শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় মঞ্চায়িত হয়েছে নাটক লালের সুমতী।
নাটকটিতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের মাদক, সন্ত্রাস ও সমাজের অবক্ষয়ের চিত্র।নাটকের লেখক ও পরিচালক জনাব নাজমুল হক লাজু জানান "আমাদের সমাজে মাদক সেবন ও মাদক ব্যবসা অনেক গুন বৃদ্ধি পেয়েছে।নিম্ন মাধ্যমিক পড়াশোনা করা ছেলে গুলো এখন মাদক সেবন,পরিবহন ও ব্যবস্থা চালিয়ে যাচ্ছে।আর তা ছাড়া কিশোর অপরাদ ও বৃদ্ধি পাচ্ছে।উঠতি বয়সের ছেলেরা নানা রকম অপরাদ মুলক কাজ করছে।আর এই সব কারণে সমাজ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।আমার নাটকটি এই সব অপরাধের বিরুদ্ধে কাজ করবে বলে আমি মনে করি"
রাবা ফাউন্ডেশন এন্ড গ্রন্থাগারের ব্যবস্থাপক মোছাঃ রাজিয়া বেগম নাটকের শেষ সমাপনী বক্তব্যে বলেন" আমাদের সমাজ,আমাদের এলাকা আমাদেরই পরিবর্তন করতে হবে।মাকদ ও সন্ত্রাস মুলক কর্মকান্ড থেকে দুরে থাকতে হবে।আর প্রতিটা ছেলে মেয়ের ভিতরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। " নাটকটি রাবা ফাউন্ডেশন এন্ড গ্রন্থাগারের সৌজন্যে মঞ্চায়িত হয়।নাটকে অভিনয় করেছেন শাহিন আলম,মাফুজ,মাসুদ,শামীম হাসান,বোরহান উদ্দিন ও নাজমুল হক লাজু।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.