প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২০, ১১:০০ পি.এম
বগুড়া শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা বেনজির এর মৃত্যুতে শোক সভা

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম মশিউর রহমান বেনজির এর অকাল মৃত্যুতে গুজিয়া স্কুল সভাকক্ষে এক শোক ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম,
তোফায়েল আহম্মেদ সাবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু জাফর মন্ডল, জাহিদুল মাস্টার, যুবলীগ নেতা শহিদ উদ্দিন শহীদ, শাফিউল সরকার শাফি প্রমুখ। পরে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.