
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা পৌরসভায় জাতীয় শোক দিবস ও বাঙালি জাতির শোকের মাস উপলক্ষে ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজের উদ্যোগে দোয়া এবং মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা পৌরসভার করোনা কালীন দুঃসময়ে ব্যাপক অবদানকারী ব্যাক্তিত্ব তরুণ আওয়ামী লীগ নেতা, মেয়র পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের স্মরণে ২৮শে আগষ্ট শুক্রবার ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তরা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় ইঞ্জিঃ মাসুদ পারভেজ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের শ্রদ্ধাভরে স্বরন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে শাহাদাৎ বরণ কারী সদস্যদের রুহের মাগফেরাত কামনায় সকল মুসল্লীদের নিকট দোয়া কামনা করেন।উক্ত দোয়া মাহফিলে আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান,সেচ্ছা সেবকলীগের সহসভাপতি বজলুর রহমান খান,সাংবাদিক শাহজাহান মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।