
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভাঙছে নদী’ চলছে ভ্রাম্যমাণ অভিযান’ থামছে না অবৈধ বালু উত্তোলন। উপজেলার ভেলাবাড়ী জোড়গাছা বাশহাটা চন্দনবাইশা কুতুবপুর দেবডাংগা সহ বিভিন্ন এলাকায় চলছে অবৈধ বালু উত্তোলন। ফলে নদীর পাড় ভেঙে নষ্ট হচ্ছে কৃষি ফসলি জমি। মাঝেমধ্যেই সারিয়াকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া ও উপজলা সহকারী কমিশনার (ভুমি) দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বালু উত্তোলনের ড্রেজার মেশিন ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তার পরেও থামছে না অবৈধ বালু উত্তোলন। এনিয়ে জনমনেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সরে জমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাশহাটা মরা বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করায় নদীর পাড় ভাঙতে ভাঙতে সোলারতাইড় থেকে বাশহাটা গামী পাকা সড়ক এর নিকটে নদীর কাছাড়। আর ৩ থেকে ৫ ফিট ভাঙলে পাকা সড়ক ও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এবিষয়ে ড্রেজারের মালিক রিপনের সাথে কথা হলে তিনি গণমাধ্যম কর্মিদের বলেন, নদী ভাঙ্গণ রোধে জিও ব্যাগ ভরাতে পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য বালু উত্তোলন করা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২