
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওমর ফারুক বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে। থানা স‚ত্র মতে- ওমর ফারুক একটি নীল রঙের প্লাস্টিকের বড় জার্কিনের তলা কেটে ধানের তুষ ভরে তার মধ্যে ওই ফেনসিডিলের বোতল ঢুকিয়ে অভিনব কায়দায় ঢাকায় পাঠাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখের নেতৃত্বে পুলিশের একটি দল নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালি প্রসাদ রায়ের শ্যালোমেশিন পার্টসের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ওই ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এই সংক্রান্তে রাণীশংকৈল থানার মামলা নং-৩২, তারিখ-২৬/০৮/২০২০খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ১৪ (গ)/৪১ রুজু করা হইয়াছে। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২