হোম » প্রধান সংবাদ » মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার, দাফন সম্পন্ন

মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার, দাফন সম্পন্ন

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় নৌকা ডুবির তিনদিন পর নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নৌকার মাঝি ইব্রাহীম জানান, সোমবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরে তজুমদ্দিনের ঘাটে ফেরার পথে বাসনভাঙ্গা চরের এলাকায় ৬ মাঝি মাল্লা সহ নৌকা ডুবির ঘটনা ঘটে । এ সময় শফিউল্যাহ (৩৫) নদীতে ডুবে নিখোঁজ হয়।সে বোবহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুনবাজারের  আবদুল আলী কোতোয়ালের ছেলে।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ জানান, সোমবার নদীতে জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।  অনেক খোঁজাখুঁজি করি। বুধবার সকালে জেলেরা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে নাছির মাঝি নামে এক জেলে জানান, আজ সকাল ৯ টায় নৌকাটি যেই স্থানে ডুবেছিল আমরা সেখানে গেলে তার মরদেহটি ভেসে থাকতে দেখি ৷ পরে আমরা তার লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসি ৷ এবং দুপুর ১ টায় তার জানাজা সম্পন্ন হয়েছে ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!