প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২০, ২:২৫ পি.এম
বগুড়া আরডিএতে নতুন ডিজি মো.আবুল কালাম

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আবুল কালাম।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুলাই বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ডিজি ও অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম মারা যান। এরপর থেকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো. আফজাল হোসেন অতিরিক্ত হিসেবে আরডিএর দায়িত্ব পালন করে আসছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.