
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় সোমবার দুপুরে মাছ ধরে ঘাটে ফেরার পথে বাসনভাঙ্গা চরের কিনার দিয়ে আসার সময় চরের ভাংতি এলাকার গাছ পড়ে ৬ মাঝি মাল্লা সহ নৌকা ডুবির ঘটনা ঘটে । এসময় ৫ জেলে সাঁতার কেটে তীরে উঠলেও শফিউল্যাহ নামের এক জেলে স্রোতে নদীতে ডুবে যায়। নৌকার মাঝি ইব্রাহীম জানান, নিখোঁজ হওয়া জেলে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামের আবদুল আলী কোতোয়ালের ছেলে।
সে আমাদের সাথে ইলিশ মাছ ধরতে তজুমদ্দিনের নদীতে আসেন। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ জানান, জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নদীতে খোঁজাখুঁজি করেও সোমবার বিকাল পর্যন্ত ওই জেলের সন্ধান মিলেনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান