
মুহা. সাইফুল্লাহঃ কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, স্পেশাল পিপি, জননেতা অ্যাডভোকেট এম এ আফজল করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল হালকা সর্দিতে ভুগছিলেন।
সোমবার (২৪ আগস্ট) তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।
তাঁর তেমন কোন উপসর্গ নেই জানিয়ে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, তিনি ভালো আছেন। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর উপহার বিতরণসহ মানবিক সহায়তামূলক সব ধরণের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি অত্যন্ত দৃঢ়চিত্তে অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে সরকারি সকল কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনকে সর্বোতোভাবে সহায়তা করে যাচ্ছেন।
এছাড়া দলীয় সকল কর্মসূচি সফল ও এগিয়ে নেয়ার ক্ষেত্রেও তিনি সার্বক্ষণিক মাঠে নেতাকর্মীদের নিয়ে তৎপর রয়েছেন।
দলীয় নেতাকর্মী এবং পরিবারের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।