হোম » প্রধান সংবাদ » আইভি রহমানসহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ বগুড়ায় যুব কমিটির স্মরণ সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

আইভি রহমানসহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ বগুড়ায় যুব কমিটির স্মরণ সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত নেতাকর্মীদের  মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১২টার দিকে শহরের পালশা মধ্যপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫’শতাধিক পরিবারের মাঝে আটা ও ডাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।

এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমান। জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারের হত্যা করার পর আওয়ামী লীগ কে নিশ্চিহৃ করার জন্য এই গ্রেনেড হামলা হয়েছিল। ঐ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। তিনি এঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফু ইসলাম রহিত এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ। জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর প্রামানিক, আব্দুল্লাহ আল মামুন মিলু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন শাহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সোহানুর রহমান শিমুল, ইমদাদুল হক  ইমদাদ, আলী আক্কাস,  যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রোহান, রাকিব মাহমুদ রাখি, রাকিবুল হাসান সোহাগ, রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানি, শিক্ষা সাহিত্য সম্পাদক রায়হান উদ্দিন প্রাং পলাশ, শ্রমিক কল্যান সম্পাদক সহিদ আকন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন মোজাম, জেলা যুব কমিটির সদস্য আলমগীর হোসেন, রায়হানুল হক রনি, হাফিজুর রহমান মনি সহ প্রমূখ। শেষে বঙ্গবন্ধু সহ সপরিবারে নিহতদের স্মরণে এবং আইভি রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!