হোম » প্রধান সংবাদ » সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের টাকা আৎসাতের জেরে ধরে সংঘর্ষের ঘটনায় মামলায় আটক ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের টাকা আৎসাতের জেরে ধরে সংঘর্ষের ঘটনায় মামলায় আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি প্রতিনিধিঃ  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গুরেশপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের ক্যাশ টাকা আৎসাতের জেরে মারামারি করার মামলায় ৩ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।  রবিবার (২৩ আগষ্ট) রাতে এসআই দীপন দেব নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছাতক থানার এলংগি গ্রাম থেকে ৩ জনকে আটক করা হয়। আটক কৃতরা হলেন, অজুদ আলী (৫৫) পিতা মৃত জাফর আলী, এমরান হোসেন (২২) পিতা অজুদ আলী, সামছুল ইসলাম সালমান (২০) পিতা অজুদ আলী।

 

অন্যান্য আসামীরা হলেন জয়নাল আবেদীন (৪৮) পিতা মৃত জাফর আলী, তাজুল ইসলাম (৩৫) পিতা মৃত আরজ আলী। মামলা বিবরণী ও স্থানীয় সুত্রে জানা যায়, মামলার আসামী জয়নাল আবেদীন মসজিদের মতুয়াল্লী থাকার সুবাদে মসজিদের ৪ লাখ ৮ হাজার টাকা সুদে লাগানোর কারণে, গ্রামের পঞ্চাত নতুন কমিটি গঠন করে জয়নালের কাছে রক্ষিত মসজিদের ৪ লাখ ৮ হাজার টাকা ফেরত চাইলে জয়নাল আবেদীন টাকা দিতে অস্বীকার করেন, পরে নতুন কমিটির মতুয়াল্লী জয়নালের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগ করলে টাকা ফেরত দেয়। এই ঘটনার সূত্র ধরে জয়নাল আবেদীন ও তার সহযোগীরা মারামারি করলে একই গ্রামের আল আমিন বাদি হয়ে থানায় মামলা করেন।

মামলার বাদী আল আমিন বলেন, জয়নাল আবেদীন সব সময় গ্রামে একটার পর একটা অঘটন ঘটাচ্ছে। মারামারি করা তার পেশায় রুপান্তরিত হয়েছে।  এব্যাপারে দোয়ারাবাজার থানার এসআই দিপন দেব নাথ বলেন, উক্ত মামলার ৩ জন আসামী কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!