প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২০, ৬:৩৭ পি.এম
শ্রীবরদি নন এমপিও মাদ্রাসা, কারিগরী শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার

শেরপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিট ১৯) রোধে বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্হল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে নন এমপিও শিক্ষক ও কর্মচারি । এই দূর্যোগকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ মানবিক সহায়তা দিচ্ছে। ২৪ আগষ্ট সোমবার শ্রীবরদি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেন নন এমপিও কারিগরী, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মাঝে।
শ্রীবরদি উপজেলা ২৭৬ শিক্ষক, ২৫ জন কর্মচারী মাঝে এ উপহার বিতরণ করা হয়। শিক্ষকদের জন্য বরাদ্দ ছিল ৫০০০ টাকা , কর্মচারীদের জন্য ছিল ২৫০০ টাকা। ননএমপিও শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বা প্রনোদনা পেয়ে অত্যন্ত খুশি এবং শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা শিক্ষকরা একে অপরের টাকা উত্তোলন করবেন না, সঠিক প্রমাণদি দিয়ে যার যার টাকা উত্তোলন করবেন। আপনারাসবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন , প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, আবদুল মুতালেব সহ আরও অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.