
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ পাটকল রক্ষা, পাটচাষি বাঁচাতে,বন্যাত্তোর কৃষি পূর্ণবাসন সহ কৃষক-খেতমজুরদের পেনশন ও রেশণিং ব্যবস্থা চালু করা সহ ১৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন রানীশংকৈল এর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিটি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী,জেলা খেতমজুর ইউনিয়ন সস্পাদক তৈইমুর হোসেন, হামিদুর ইসলাম, সাদেকুল ইসলাম, আব্দুর গফুর প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও খেতমজুরা অংশ গ্রহন করেন । মানববন্ধন শেষে ১৫ দফা দাবি উল্লেখ্য করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন