প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২০, ৯:২৪ পি.এম
বগুড়া পাইকড়ে জোর পূর্বক বাঁশ কর্তন অতঃপর থানায় অভিযোগ দায়ের

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড়ে জোর পূর্বক প্রায় শতাধিক বাঁশ কর্তন অতঃপর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকড় ইউপির বোনবোনাই গ্রামের হাবিবর রহমানের পুত্র রেজাউলসহ তার লোকজন কর্তৃক প্রতিবেশি সোনা-উল্লাহর পুত্র সানাউল হক এর পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর লাগালো প্রায় শতাধিক বাঁশ নিজের দাবী করে কর্তন করে।
এ ঘটনায় সানাউল হক বাদী হয়ে গত ১৮ জুলাই কাহালু থানায় হবিবর রহমান সহ ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কাহালু থানার এসআই শামিম ঘটনারস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ২৩ আগস্ট সানাউল হক জানান, এ ঘটনায় তার প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.