
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তাঁতীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ১৫ ই আগষ্ঠ জাতীয় শোক দিবস ওজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার সহ সকল শহীদ এবং ২১ শে আগষ্ঠ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ রবিবার সকাল ১১ টায় শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ তাঁতীলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা আহবায়ক নুরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় অন্যান্যের মদ্ধেও বক্তব্য রাখেন,বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন,জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আল রাজী জুয়েল,জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস,সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন,রাশেকুজ্জামান রাজন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান