হোম » প্রধান সংবাদ » শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪। 

শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪। 

আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরে শ্রীপুরে বেড়াতে যাওয়ার কথা বলে    পরিত্যক্ত খামারে নিয়ে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (২৩ আগস্ট) ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার(২১ আগস্ট)  বেড়াতে যাওয়ার কথা বলে শ্রীপুর উপজেলার  ভমরাভিটা নামক স্থানে  নিয়ে পরিত্যক্ত মুরগির খামারের দুটি ঘরে  রাতভর পাঁচ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে দুই নারী শ্রমিককে।

গ্রেপ্তারকৃতরা হলেন,শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহিনুর (৩০), আইয়ুব আলী ঢালীর ছেলে আবুল কালাম (২৬), বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং নূরুল ইসলামের ছেলে মোকসেদুল (৩০)। এরা সবাই পেশায় সিএনজি চালক।

 শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, গণধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করার প্রেক্ষিতে রবিবার ভোররাতে অভিযুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অপর পলাতক  আসামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি শাহীনুরের সাথে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার একটি পোশাক কারখানার নারী শ্রমিকের সাথে মুঠোফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত শুক্রবার রাতে ওই নারী পোশাক শ্রমিককে শাহীনুর দেখা করার জন্য তার বাড়িতে মুঠোফোনে ডেকে নেয়।

এসময় ওই নারী পোশাক শ্রমিক তার অপর বান্ধবীকে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে আসলে শাহীনুর তার বন্ধু জাহাঙ্গীরকে নিয়ে তাদের জিম্মি করে পাশের শালবনের ভেতরে পরিত্যক্ত খামারে নিয়ে যায়।এরপর শাহীনুরের সাথে আরো চার বন্ধু যোগ দেয়। পরে রাতভর ওই পোশাক শ্রমিক ও তাঁর বান্ধবীকে পালাক্রমে ধর্ষন করে তারা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ও বাকি একজন আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!