
রফিকুল ইসলাম,নওগাঁ : রাজশাহীর নওগাঁর সাপাহারে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আজ ২২ শে আগষ্ট শনিবার ভোরে চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে থানাপুলিশ সাংবাদিকদের জানান, গত ৩০ জুলাই সাপাহার হতে সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তির বাজাজ সিটি-১০০ মোটর সাইকেল হারিয়ে যায়। এরই সূত্র ধরে সংশ্লিষ্ট জায়গার সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাইয়ের নের্তৃত্বে একটি অভিযান পরিচালনা করে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ হতে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে ৩টি মোটর সাইকেল সহ আটক করা হয়।
আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের ফাুক হোসেনের ছেলে বাবু (২৭) ও একই উপজেলার রশিয়া মধ্যগ্রামের মোস্তাকের ছেলে রুমন (২৫)। চোর চক্রের সদস্যরা মোটর সাইকেল চুরি করে গাড়ীর চেসিস ও ইঞ্জিন নম্বর মুছে দেয় মর্মে প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেছে বলে পুলিশ সুএে জানা যায়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত